শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬
Single Top Banner

কক্সবাজারে কোস্ট গার্ডের অভিযানে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ উদ্ধার 

নিজস্ব প্রতিবেদক :

কক্সবাজারের মহেশখালীতে বাংলাদেশ কোস্ট গার্ডের বিশেষ অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে আটক করা হয়েছে একজন অস্ত্র তৈরির কারিগরকে।

শুক্রবার (২৮ নভেম্বর) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার ২৭ নভেম্বর সন্ধ্যা ৭টার দিকে কোস্ট গার্ড স্টেশন মহেশখালীর একটি দল মহেশখালী থানাধীন কেরুনতলী সংলগ্ন গহিন পাহাড়ি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ওই এলাকা থেকে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৮ রাউন্ড তাজা গোলা, ৪ রাউন্ড ফাঁকা গোলা, ৪ রাউন্ড তাজা কার্তুজ, ৬ রাউন্ড ফাঁকা কার্তুজ, একটি দেশীয় অস্ত্র এবং বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। এ সময় একজন অস্ত্র তৈরির কারিগরকে ঘটনাস্থল থেকে আটক করা হয়।

অভিযানে উদ্ধারকৃত আলামত ও আটক ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য মহেশখালী থানায় হস্তান্তর করা হয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, সন্ত্রাসী কার্যক্রম দমনে বাংলাদেশ কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত