বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটময়: দোয়া চাইলেন মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক :

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময় বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২৮ নভেম্বর) বাদ জুমা রাজধানীর নয়াপল্টনে দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

মির্জা ফখরুল বলেন, গত দুই দিন ধরে খালেদা জিয়া আবারও অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। বৃহস্পতিবার রাতেই চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। এ অবস্থায় দলের পক্ষ থেকে সারাদেশের মানুষের কাছে দোয়া চাওয়া হয়েছে।

তিনি বলেন, সারা দেশের মসজিদে মসজিদে বেগম জিয়ার রোগমুক্তির জন্য দোয়া অনুষ্ঠিত হচ্ছে। “আজ আমরা নয়াপল্টনের এই মসজিদে নামাজ আদায় করে তাঁর সুস্থতার জন্য আল্লাহর কাছে দোয়া করেছি। আল্লাহ যেন তাকে সম্পূর্ণ সুস্থতা দান করেন।”

বিএনপি মহাসচিব আরও বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতান্ত্রিক আন্দোলনে অসামান্য অবদান রেখেছেন। সারাজীবন তিনি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছেন, কারাভোগ করেছেন এবং নানা নির্যাতন সহ্য করেছেন।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত