শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬
Single Top Banner

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালকের পদোন্নতি পেয়েছেন সাফায়াত আরেফীন

নুরুল আলম, মিরসরাই :

বাংলাদেশ ব্যাংকের পরিচালক সাফায়াত আরেফীন গত ১৯ নভেম্বর বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হিসেবে পদোন্নতি পেয়েছেন। পদোন্নতির আগে তিনি দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (বাংলাদেশ) লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব পালন করেন।

জানুয়ারি ২০২৪ থেকে নভেম্বর ২০২৫ পর্যন্ত তিনি প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (অর্থ ও হিসাব, বৈদেশিক ক্রয়, অরিজিনেশন, গবেষণা ও মান নিয়ন্ত্রণ) এবং ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্বে ছিলেন।

সাফায়াত আরেফীন ১৯৯৯ সালে বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক হিসেবে যোগদান করেন। দীর্ঘ ২৬ বছরের কর্মজীবনে তিনি বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন বিভাগে এবং প্রেষণে অর্থ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রনাধীন মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি ও দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (বাংলাদেশ) লিমিটেডের বিভিন্ন দায়িত্ব পালন করেছেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। এছাড়া তিনি Business Solutions ERP SAP Germany-এর গ্লোবাল সার্টিফাইড কনসালট্যান্ট। UNDP/CIPS, UK থেকে Advanced Certificate in Public Procurement ডিগ্রি লাভ করেন।

দাপ্তরিক, ব্যক্তিগত ও ধর্মীয় প্রয়োজনে তিনি ভারত, শ্রীলঙ্কা, নেপাল, মালয়েশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, কাতার, সৌদিআরব, চীন, সুইজারল্যান্ড, ডেনমার্ক, অস্ট্রিয়া, বেলজিয়াম, ফ্রান্স, জার্মানি, ইংল্যান্ড ও মিশর ভ্রমণ করেন।

সাফায়াত আরেফীন চট্টগ্রামের মিরসরাই উপজেলার ৪ নম্বর ধুম ইউনিয়নের মোবারকঘোনা গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা সিরাজুল হক চৌধুরী ও রত্নগর্ভা মা বেগম লুতফুন্নেছা। তাঁর সহধর্মিণী নাজমিন রেজা আরেফীন একজন সুগৃহিনী। দাম্পত্য জীবনে তাঁদের এক পুত্র ও এক কন্যা সন্তান রয়েছে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত