বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
Single Top Banner

হযরত আব্দুল বারী শাহজী (রহ.) এর রওজা শরীফ জিয়ারত করলেন এনসিপি নেতা জোবাইরুল আরিফ

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রাম-৮ (চান্দগাঁও–বোয়ালখালী) সংসদীয় আসনের মনোনয়ন প্রত্যাশী এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক ও চট্টগ্রাম অঞ্চল তত্ত্বাবধায়ক জোবাইরুল আরিফ চান্দগাঁওয়ে হযরত আব্দুল বারী শাহজী (রহ.) এর রওজা শরীফ জিয়ারত করেছেন। সোমবার (১ ডিসেম্বর) তিনি এনসিপির স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে এ জিয়ারতে অংশ নেন।

জিয়ারত শেষে জোবাইরুল আরিফ দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করেন।

তিনি বলেন, “চট্টগ্রাম ইসলামের প্রবেশদ্বার, আর এ অঞ্চলে ইসলাম প্রচার করেছেন সুফি সাধকেরা। এখানে যিনি শায়িত আছেন—হযরত আব্দুল বারী শাহজী (রহ.)—তিনি শুধু চট্টগ্রাম নয়, বিংশ শতাব্দীতে সমগ্র এশিয়া উপমহাদেশের অন্যতম পথপ্রদর্শক সুফি সাধক ছিলেন।”

তিনি আরও বলেন, “হযরত আব্দুল বারী শাহজী (রহ.) ছিলেন এমন এক আধ্যাত্মিক ব্যক্তিত্ব, যার দরবারে তৎকালীন রাজনৈতিক নেতা ফজলুল কাদের চৌধুরী থেকে শুরু করে জহুর আহমদ চৌধুরী পর্যন্ত বহু প্রভাবশালী ব্যক্তি নিয়মিত আসতেন। এখনো বিভিন্ন ধর্ম ও শ্রেণির মানুষ এই দরবারে আসেন। ওলি-আওলিয়াদের দরজা কখনোই কারো জন্য বন্ধ থাকে না—আমাদেরও এই ঐতিহ্যবাহী দরবারের সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় করা প্রয়োজন।”

জিয়ারত শেষে তিনি স্থানীয়দের সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময় করেন এবং এলাকার উন্নয়ন, সামাজিক সম্প্রীতি ও রাজনৈতিক স্থিতিশীলতা বিষয়ক মতামত শোনেন।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত