শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬
Single Top Banner

খালেদা জিয়ার আরোগ্য কামনায় রাউজানে অধশত মাওলানার খতমে বোখারী ও দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক :

বিএনপির চেয়ারপার্সন ও দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় অধশত মাওলানার অংশগ্রহণে রাউজান উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে খতমে কোরআন, খতমে বোখারী শরীফ ও দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় রাউজান সরকারি কলেজ মসজিদে এ কর্মসূচি সম্পন্ন হয়।

বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর নির্দেশে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের যৌথ উদ্যোগে এ দোয়া-মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন—
রাউজান পৌরসভা বিএনপির সাবেক সভাপতি আবু জাফর চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুল হুদা চেয়ারম্যান, ফিরোজ আহম্মেদ, পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মনজুরুল হক মনজু, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ সভাপতি সাবের সুলতান কাজল, সহ সভাপতি মোজাম্মেল হক, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইউসুফ তালুকদার, উত্তর জেলা জাসাসের সাবেক দপ্তর সম্পাদক কাজী মোহাম্মদ সরোয়ার খান মনজু, সাবেক কমিশনার ওমর ফারুক, একরাম মিয়া, রাউজান পৌরসভা যুবদলের সদস্য সচিব এম শাহ্জাহান সাহিল, মোহাম্মদ আলী সুমন, উত্তর জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি তসলিম উদ্দিন ইমন, সহ সাধারণ সম্পাদক আরিফুল ইসলামসহ আরও অনেকে।

দোয়া-মাহফিলে মোনাজাত পরিচালনা করেন জামেয়াতুল আরবীয়া এমদাদুল ইসলাম মাদ্রাসার শায়খুল হাদীস মাওলানা জুবায়ের বাবুনগরী।
এসময় উপজেলা ও পৌরসভার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের দলীয় নেতাকর্মীরা বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন।


Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত