বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে চট্টগ্রামের মেডিক্যাল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি

নিজস্ব প্রতিবেদক :

সারা দেশের মতো চট্টগ্রামের ১৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে কর্মরত মেডিক্যাল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টগন কর্মবিরতি পালন করছে।

১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে আজ বুধবার (৩ ডিসেম্বর) সকাল ৮টা থেকে শুরু হওয়া এ কর্মবিরতি চলবে বেলা ১২টা পর্যন্ত। তবে ৩ ডিসেম্বরের মধ্যে দাবি আদায় না হলে ৪ ডিসেম্বর থেকে কমপ্লিট শাট-ডাউন পালনের ঘোষণা দিয়েছে মেডিক্যাল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা।

এদিকে, সরকারি হাসপাতালের মেডিক্যাল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টগন কর্মবিরতি পালন করায় ব্যহৃত হচ্ছে স্বাস্থ্য সেবা। এতে রোগীরা প্রয়োজনীয় সেবা না পেয়ে চরৃ দুর্ভোগে পড়েছে।

চট্টগ্রামে অন্যান্য স্থানের মতো সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও পালন করা হচ্ছে কর্মবিরতি।

সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল টেকনোলজিস্ট (ল্যাব) মো. ইউনুচ খান বলেন,আমরা বেশ কয়েক যুগ ধরে বৈষম্যের শিকার, সম যোগ্যতার অন্যান্য ডিপ্লোমা ধারীদের দশম গ্রেড অনেক আগে বাস্তবায়ন করা হয়েছে, কিন্তু তাদেরকে বঞ্চিত করে রাখা হয়েছে। আমাদের ফাইল বর্তমানে জনপ্রশাসন মন্ত্রণালয়ে রয়েছে। কিন্তু সেখানে কালক্ষেপণ করা হচ্ছে। তিনি বলেন, যতদিন প্রজ্ঞাপন দেওয়া হবে না ততদিন আমাদের আন্দোলন চলবে। আজকের আন্দোলন সকাল ৮ টা থেকে ১২ পর্যন্ত। আজকের মধ্য কোন দাবি মেনে না হলে কাল থেকে পূর্ণ দিবস কর্মবিরতি চলবে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত