বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

বিভেদের রাজনীতির পুরনো দুষ্টচক্র ভেঙ্গে দেশ গড়ার শপথ নিন : মুহাম্মদ নজরুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল বলেন, স্বাধীনতার পক্ষ-বিপক্ষ তুলে আবারো রাজনীতির পুরনো দুষ্টচক্র ফিরিয়ে আনার অপচেষ্টা চলছে। ওআইসি সম্মেলনে যোগদান এবং ফরগেট এণ্ড ফরগিভ রাজনীতি করে শেখ মুজিবুর রহমান চেষ্টা করলেও অবশেষে বাকশাল এবং দুর্ভিক্ষ চাপিয়ে দিয়ে তাকে নৃশংসভাবে খুন হতে হয়েছিল। সার্ক গঠন, শাহ্ আজিজ, মশিউর রহমান গংদের নিয়ে দল গঠন করে ঐক্য সৃষ্টির চেষ্টা করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। অবশেষে মুক্তিযোদ্ধা-অমুক্তিযোদ্ধা দ্বন্দ্ব লাগিয়ে দিয়ে শেখ হাসিনা দেশে প্রত্যাবর্তনের চৌদ্দ দিনের মাথায় তাকেও খুন হতে হয়েছে।

আজ মঙ্গলবার (১৬ডিসেম্বর) দেওয়ানবাজারস্থ চট্টগ্রাম মহানগরী জামায়াতের কার্যালয়ে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভায় সভাপতির বক্তব্য তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, চব্বিশের জুলাই বিপ্লবের মাধ্যমে দু’হাজার শহীদ, অসংখ্য মানুষের পঙ্গুত্ব, অন্ধত্ব ও ত্যাগ কুরবানির মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশের আবারো সেই পুরনো দুষ্ট চক্রের রাজনীতি ফিরিয়ে আনার অপচেষ্টা চলছে। ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য গড়ে তুলে দেশ গড়ার রাজনীতির শপথ নিতে দল-মতের উর্ধ্বে উঠে। তাহলেই ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের নাগরিক অধিকার নিশ্চিত করার লক্ষ্যে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার পথ সুগম হবে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার ও ফয়সাল মুহাম্মদ ইউনুস, মহানগরীর সাংগঠনিক সম্পাদক ডা. সিদ্দিকুর রহমান, চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এস এম লুৎফর রহমান, মহানগরীর কর্মপরিষদ সদস্য আমির হোছাইন, প্রফেসর মুহাম্মদ নুরুন্নবী, ডবলমুরিং থানা আমীর ফারুকে আজম, চকবাজার থানা আমীর আহমদ খালেদুল আনোয়ার, খুলশী থানা আমীর অধ্যাপক আলমগীর ভূঁইয়া, কোতোয়ালি থানার নায়েবে আমীর অধ্যাপক আব্দুজ্জাহের প্রমুখ।

উক্ত আলোচনা সভায় চট্টগ্রাম মহানগরী জামায়াতে কর্মপরিষদ সদস্য হামেদ হাসান ইলাহী সহ চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন পর্যায়ের থানা ও ওয়ার্ডে নেতৃত্ব বৃন্দগণ উপস্থিত ছিলেন

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত