বান্দরবানে ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৩ দশমিক ৯।
শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ৪৩ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয় বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এ বিষয়ে আবহাওয়া অধিদপ্তরের বান্দরবান কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা সনাতন কুমার মন্ডল ভূমিকম্পের বিষয়টি নিশ্চিত করেছেন।
আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ২২ দশমিক ০৭ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৯২ দশমিক ৫১ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে।
উৎপত্তিস্থলটি ঢাকা ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র থেকে দক্ষিণ-পূর্ব দিকে প্রায় ২৮৯ কিলোমিটার দূরে অবস্থিত।
তবে ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।


