বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

ছাত্রশিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম, সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২০২৬ সেশনের জন্য নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন নুরুল ইসলাম সাদ্দাম। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের ২০১৪–২০১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং সদ্যবিদায়ী কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি জেনারেল ছিলেন। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে উদ্যোক্তা অর্থনীতিতে পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমা করছেন।

অপরদিকে, সংগঠনটির নতুন সেক্রেটারি জেনারেল হিসেবে মনোনীত হয়েছেন সিবগাতুল্লাহ। তিনি চলতি বর্ষে ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগে স্নাতকোত্তর অধ্যয়নরত। এর আগে একই বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন তিনি। সিবগাতুল্লাহ ২০১৩–১৪ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন।

শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ভেরিফায়েড ফেসবুক পেজে আনুষ্ঠানিকভাবে নতুন সভাপতি ও সেক্রেটারি জেনারেলের নাম ঘোষণা করা হয়। এর আগে রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন ২০২৫’-এর দ্বিতীয় অধিবেশনে সভাপতি নির্বাচন সম্পন্ন হয়।

সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী, নবনির্বাচিত সভাপতি পরবর্তী সময়ে সেক্রেটারি জেনারেল মনোনয়ন দেন। সে অনুযায়ী নুরুল ইসলাম সাদ্দাম সিবগাতুল্লাহকে সেক্রেটারি জেনারেল হিসেবে মনোনীত করেন।
নুরুল ইসলাম সাদ্দাম ছাত্রশিবিরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি এর আগে কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক, কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক, কেন্দ্রীয় প্লানিং অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পাদক, কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক এবং খুলনা মহানগর সভাপতির দায়িত্বে ছিলেন।

এর আগে, শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত সম্মেলনের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়। প্রথম অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত