এই দেশ সবার, এখানে ধর্ম, জাতি, বর্ণ ও গোত্রের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম-১৫ আসন সাতকানিয়া- লোহাগাড়া সংসদ সদস্য মনোনীত পদপ্রার্থী আলহাজ্ব শাহজাহান চৌধুরী। এই দেশের ওপর সব নাগরিকের অধিকার আছে উল্লেখ করে পদুয়া কেন্দ্রীয় শ্রীশ্রী হরিমন্দির কমপ্লেক্সে তারকব্রক্ষ মহানামযজ্ঞ অনুষ্ঠানে তিনি বলেন, ‘আপনারা নিশ্চিন্তে এ দেশে বসবাস করবেন। আমরা সব সময় আপনাদের পাশে থাকব।’
বৃহস্পতিবার রাত ১০ টা চট্টগ্রাম লোহাগাড়া পদুয়া শ্রীশ্রী হরিমন্দির কমপ্লেক্সে ‘ তারকব্রক্ষ মহানামযজ্ঞ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাবু লিপ্টন দাশ, উদ্বোধক শ্রীমৎ স্বামী অভেদানন্দ মহারাজ আর্শিবাদ বাবু দিপক পালিত ট্রাস্টী হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট।
প্রধান অতিথি’ ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম -১৫ আসন সাতকানিয়া -লোহাগাড়া থেকে সংসদ সদস্য মনোনীত পদপ্রার্থী আলহাজ্ব শাহজাহান চৌধুরী সাবেক এমপি।
অতিথি হিসেবে আরও ছিলেন, অধ্যাপক স্বদেশ চক্রবর্তী,রাজু মিলন নাথ ধর, সুনীল কুমার চৌধুরী,রাজু আনন্দ দাশ,রাজু পলাশ দাশ,আ ন ম নোমান সেক্রেটারি বাংলাদেশ জামায়াতে ইসলামী লোহাগাড়া উপজেলা,আ ক ম হামিদুল হক, আমীর পদুয়া ইউনিয়ন,কাজী জসীম উদ্দিন, নুরুল ইসলাম সিকদার, মাওলানা জিয়াউল হক জিয়া, প্রমুখ।
তারকব্রক্ষ মহানামযজ্ঞ আয়োজক পদুয়া সার্বজনীন মহোৎসব উদযাপন পরিষদ পদুয়া লোহাগাড়া চট্টগ্রাম।
আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেন, আমরা সব সময় আপনাদের পাশে থাকব।…আপনারা নিশ্চিন্তে এ দেশে বসবাস করবেন। আপনাদের যত ধর্মীয় পরব (অনুষ্ঠান), আপনারা উদ্যাপন করবেন,আমাকে দাওয়াত দিলে অবশ্যই আপনাদের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য চেষ্টা করবো। ’
শাহজাহান চৌধুরী বলেন, শত শত বছর ধরে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিষ্টান, বাঙালি, পাহাড়ি, উপজাতি সবাই মিলে এই দেশে অত্যন্ত শান্তিতে ও সম্প্রীতির সঙ্গে বসবাস করছে। তিনি আরো বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কোন নেতা বা কর্মী আপনাদের উপর জুলুম নির্যাতন বা জায়গা দখল করেছে এই রকম কেউ প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দিব।
আমাদের পক্ষ থেকে যত ধরনের সাহায্য-সহযোগিতা আপনারা চান, ইনশা আল্লাহ আমরা সেসব সাহায্য-সহযোগিতা আপনাদের দেব।আজকে আমাদের অঙ্গীকার হবে সেই সম্প্রীতি, সেই সৌহার্দ্যপূর্ণ পরিবেশ আমরা সব সময় বজায় রাখব এবং আমরা একসঙ্গে এই দেশে, এই দেশ সবার, এই দেশে আমরা শান্তিতে, সুন্দরভাবে সবাই বসবাস করব।


