চট্টগ্রামের রাউজানে বিশেষ অভিযানে একটি দেশীয় তৈরি এলজি, তিন রাউন্ড কার্তুজ ও একটি ছোরাসহ মোহাম্মদ দৌলত (৩৩) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) ভোরে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের চৌধুরীহাট ঘাটকুল এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মোহাম্মদ দৌলত ওই এলাকার নুরুল ইসলামের ছেলে।
রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোর ৬টা ১০ মিনিটে ওই এলাকায় দৌলতের বসতঘরে অভিযান চালানো হয় । এ সময় তাকে গ্রেফতার করা হয়।
পরে সাক্ষীদের উপস্থিতিতে তার ঘরে তল্লাশি চালিয়ে শয়নকক্ষের কাঠের আলনার দ্বিতীয় তাক থেকে একটি দেশীয় তৈরি এলজি ও তিন রাউন্ড ১২ বোরের তাজা কার্তুজ উদ্ধার করা হয়। এছাড়া ঘরের সিলিংয়ের ওপর থেকে একটি দেশীয় তৈরি ছোরা উদ্ধার করা হয়। ভোর ৬টা ৪০ মিনিটে এসব আলামত জব্দ করা হয়।
এ ঘটনায় থানার এসআই মামুন ভূইয়া রাউজান থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করেছে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত দৌলতের বিরুদ্ধে রাউজান থানায় আরও একটি মামলা তদন্তাধীন রয়েছে।


