শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
Single Top Banner

চট্টগ্রাম বন্দরে জেট ফুয়েল ও ডিজেল নিয়ে ভিড়েছে তিন জাহাজ, খালাস শুরু

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রাম বন্দরে এক সঙ্গে তিন জাহাজ থেকে খালাস হচ্ছে জ্বালানি তেল। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে এবং রাতে জাহাজ তিনটি সিঙ্গাপুর থেকে জেট ফুয়েল ও ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়েছে।

তিনটি জাহাজের মধ্যে ইন্ডিয়ান অয়েল করপোরেশন লিমিটেড-এর সরবরাহ করা ‘এমটি গ্রেট প্রিন্সেস’ জাহাজটি ১১ হাজার টন জেট ফুয়েল। বাকী দুটি জাহাজের মধ্যে ‘এমটি টর্ম দামিনি’ জাহাজে রয়েছে প্রায় ৩২ হাজার টন ডিজেল, যা সরবরাহ করেছে ইউনিপ্যাক সিঙ্গাপুর পিটিই লিমিটেড। একই সময়ে ‘এমটি লুসিয়া সলিস’ জাহাজে আসছে প্রায় ৩৪ হাজার টন ডিজেল; সরবরাহকারী কোম্পানি সিঙ্গাপুরভিত্তিক ভিটল এশিয়া।

এ প্রসঙ্গে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) সহকারী ব্যবস্থাপক (গণ-সংযোগ) ফারজিন হাসান মৌমিতা এ তথ্য নিশ্চিত করে বলেন, উড়োজাহাজের জ্বালানি জেট ফুয়েল নিয়ে সিঙ্গাপুর থেকে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছে মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল আটটায়। ‘এমটি গ্রেট প্রিন্সেস’ জাহাজটি ১১ হাজার টন জেট ফুয়েল নিয়ে বন্দরের জেটিতে প্রবেশ করে। এরপর তেল খালাস শুরু হয়। এসব তেল সরবরাহ করেছে ইন্ডিয়ান অয়েল করপোরেশন লিমিটেড।

অপরদিকে, পাশাপাশি ৬৬ হাজার টন ডিজেল নিয়ে মঙ্গলবার রাতে এসেছে আরও দুই জাহাজ। এরমধ্যে একটি জাহাজে ৩২ হাজার টন, অপরটিতে রয়েছে ৩৪ হাজার টন ডিজেল।

বিপিসির তথ্য অনুযায়ী, চলতি এপ্রিল মাসে দেশে ডিজেলের মোট চাহিদা প্রায় চার লাখ টন। এই চাহিদা মেটাতে মাসজুড়ে একাধিক চালান আনার পরিকল্পনা রয়েছে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত