শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
Single Top Banner

২৫ এপ্রিল ১১ দলীয় ঐক্যে বিক্ষোভ সমাবেশ ও মিছিল সফল করার আহবান 

নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ বলেন, বিএনপি সরকার গণভোট অধ্যাদেশ বাতিল করে জনগণের গণরায়কে প্রত্যাখান করেছে। জ্বালানি সংকট নিরসনে সরকার ব্যর্থ হয়েছে। সরকার দ্রব্য মুল্য নিয়ন্ত্রণে করতে না পারায় জনদুর্ভোগ বেড়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের নির্লিপ্ততার কারণে খুন, চাঁদাবাজি, দখলবাজি, সন্ত্রাস ও নৈরাজ্য দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তিনি অবিলম্বে চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রশিবিরের নেতাকর্মী ও সাধারণ ছাত্রদের ওপর হামলাকারী ছাত্রদল ও যুবদলের চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানান।

তিনি বলেন, আগামী ২৫ এপ্রিল শনিবার বিকাল ৪ টায় চট্টগ্রাম জামিয়াতুল ফালাহ জামে মসজিদ প্রাঙ্গণে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে। এতে সর্বস্তরের জনগণকে অংশ গ্রহণ করার উদাত্ত আহ্বান জানান।

আজ বৃহস্পতিবার বাদে আছর ডবলমুরিং থানার ২৩ নম্বর ওয়ার্ডে গণসংযোগ ও পথসভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

জামায়াত নেতা আব্দুল কাদেরের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডবলমুরিং থানা আমীর ফারুকে আজম।

এতে আরও বক্তব্য রাখেন জামায়াত নেতা রিদয়ানুল কবির, মুহাম্মদ ইউনুস, মুনসুর আলী, তানভীর আহমদ মানিক প্রমুখ।

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে গণসংযোগ ও পথসভাটি ধনিয়ারা পাড়া থেকে শুরু করে আগ্রাবাদ কদমতল এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত