মঙ্গলবার, ১২ মে ২০২৬
Single Top Banner

লোহাগাড়ায় কৃষিতে বিপ্লব ঘটাতে হবে: শাহজাহান চৌধুরী এমপি

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন, দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি কৃষি ও কৃষক। সাতকানিয়া ও লোহাগাড়ার উর্বর মাটিকে কাজে লাগিয়ে কৃষি উৎপাদনে এই অঞ্চলকে রোল মডেল হিসেবে গড়ে তুলতে হবে।

সোমবার (৪ মে) বিকাল ৩টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি কর্মকর্তাদের সঙ্গে এক বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় তিনি কৃষি উন্নয়নের লক্ষ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। এর মধ্যে রয়েছে—সনাতন পদ্ধতির পরিবর্তে আধুনিক ও যান্ত্রিক কৃষি ব্যবস্থার ব্যবহার বৃদ্ধি, কৃষকদের জন্য সঠিক সময়ে ন্যায্যমূল্যে সার, বীজ ও কীটনাশক নিশ্চিত করা এবং কোনো আবাদি জমি যাতে অনাবাদি না থাকে সে বিষয়ে নজরদারি জোরদার করা।

এছাড়া লোহাগাড়া ও সাতকানিয়ার পাহাড়ি এলাকায় ফল ও মসলা চাষের পরিধি বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।

কৃষি কর্মকর্তাদের উদ্দেশ্যে এমপি বলেন, শুধু অফিসে বসে থাকলে চলবে না; মাঠ পর্যায়ে গিয়ে কৃষকদের সমস্যা সরাসরি শুনতে হবে। জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় কৃষকদের আগাম তথ্য দিয়ে সহায়তা করারও আহ্বান জানান তিনি।

সভায় উপস্থিত কর্মকর্তারা নিজ নিজ এলাকার বর্তমান চাষাবাদ পরিস্থিতি ও বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। এ সময় এমপি শাহজাহান চৌধুরী সমস্যাগুলো দ্রুত সমাধানের আশ্বাস দেন এবং কৃষি খাতের উন্নয়নে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত