মঙ্গলবার, ১২ মে ২০২৬
Single Top Banner

লোহাগাড়ার আমিরাবাদ স্টেশনে সড়ক প্রশস্ত হলেও দখলমুক্ত নয়, সিএনজির দাপটে দুর্ভোগ

আবছার উদ্দিন, লোহাগাড়া (চট্টগ্রাম):

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ার আমিরাবাদ স্টেশন এলাকায় যানজট নিরসনে সড়ক প্রশস্তকরণ প্রকল্প বাস্তবায়ন করা হলেও তার সুফল পাচ্ছেন না সাধারণ মানুষ। নবনির্মিত বর্ধিত অংশ এখন সিএনজি অটোরিকশার অবৈধ স্ট্যান্ডে পরিণত হয়েছে। ফলে সড়কের প্রশস্ততা বাড়লেও কমেনি পথচারী ও যানবাহনের দুর্ভোগ।

যে অংশটি যানবাহন চলাচলের জন্য সম্প্রসারণ করা হয়েছিল, সেখানে সারিবদ্ধভাবে সিএনজি অটোরিকশা দাঁড় করিয়ে রাখা হচ্ছে। মূল সড়কের ওপর এসব যানবাহন পার্কিংয়ের কারণে দূরপাল্লার গাড়ি চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে এবং দীর্ঘ যানজট দেখা দিচ্ছে।

ফুটপাত ও সড়কের কিনারা দখল হয়ে যাওয়ায় সাধারণ মানুষকে জীবনের ঝুঁকি নিয়ে মূল সড়কের মাঝখান দিয়ে চলাচল করতে হচ্ছে। এছাড়া স্টেশনের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে যত্রতত্র গাড়ি থামিয়ে যাত্রী ওঠানামার কারণে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে।

স্থানীয় বাসিন্দারা জানান, সড়ক প্রশস্ত হওয়ার পর তারা যানজটমুক্ত চলাচলের আশা করেছিলেন। কিন্তু এক শ্রেণির চালক ও প্রভাবশালী মহলের যোগসাজশে বর্ধিত অংশটি এখন স্থায়ী স্ট্যান্ড বা গ্যারেজ হিসেবে ব্যবহৃত হচ্ছে। প্রশাসনের কার্যকর পদক্ষেপ না থাকায় পরিস্থিতির কোনো উন্নতি হচ্ছে না।

ভুক্তভোগী এলাকাবাসী ও নিয়মিত যাত্রীরা দ্রুত অবৈধ পার্কিং উচ্ছেদ এবং সড়ক দখলমুক্ত রাখতে হাইওয়ে পুলিশ ও উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত