মঙ্গলবার, ১২ মে ২০২৬
Single Top Banner

গণমুখী ডাইনামিক নেতৃত্ব গড়ে তুলতে প্রচেষ্টা জোরদার করতে হবে : মুহাম্মদ শাহজাহান

নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন, দেশ ও জাতির এই ক্রান্তিকালে আদর্শবান, দক্ষ, জনসম্পৃক্ত ও গণমুখী ডাইনামিক নেতৃত্ব গড়ে তুলতে প্রচেষ্টা জোরদার করতে হবে এবং গণমুখী নেতৃত্ব গড়ে তুলতে সর্বস্তরের জনশক্তিকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সমাজের মানুষের আশা-আকাঙ্ক্ষার সাথে সম্পৃক্ত থেকে কল্যাণমুখী নেতৃত্ব বিকাশে সাংগঠনিক প্রচেষ্টা জোরদার করার কোনো বিকল্প নেই।

বুধবার রাত ৭টায় চট্টগ্রাম মহানগরী জামায়াতের কার্যালয়ে অনুষ্ঠিত মহানগরীর কর্মপরিষদ বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বর্তমান সময়ের বহুমাত্রিক চ্যালেঞ্জ মোকাবিলায় নেতৃত্বের মধ্যে সততা, যোগ্যতা, দূরদর্শিতা ও জনসেবার মানসিকতা থাকতে হবে। জামায়াতে ইসলামী সবসময় মানবিক, ন্যায়ভিত্তিক ও ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এজন্য তৃণমূল পর্যায়ে সাংগঠনিক পক্ষ ও বায়তুলমাল পক্ষকে কাজে লাগিয়ে সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার পাশাপাশি নতুন প্রজন্মের কাছে ইসলামী আন্দোলনের আদর্শিক দাওয়াত পৌঁছে দিতে হবে।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার, মোহাম্মদ উল্লাহ, ফয়সাল মুহাম্মদ ইউনুস, মোরশেদুল ইসলাম চৌধুরী, মহানগরীর সাংগঠনিক সম্পাদক ও চসিক মেয়র প্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, ডা. একেএম ফজলুল হক, ডা. সিদ্দিকুর রহমান, মহানগরীর সাংগঠনিক সম্পাদক ও শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান, মহানগরীর কর্মপরিষদ সদস্য আবু হেনা মোস্তফা কামাল, হামেদ হাসান ইলাহী, অধ্যক্ষ মাওলানা জাকের হোসাইন, আমির হোছাইন, ফখরে জাহান সিরাজী, মাহমুদুল আলম, অধ্যাপক মুহাম্মদ নুর, প্রফেসর মুহাম্মদ সাইফুল্লাহ, ড. প্রফেসর মাহবুবুর রহমান, ফারুকে আজম, প্রফেসর মুহাম্মদ নুরুন্নবী, মোহাম্মদ ইসমাইল, ড. আ ম ম মাসরুর হোসাইন প্রমুখ।

সভাপতির বক্তব্যে মহানগরী আমীর মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, চলমান সাংগঠনিক ও বায়তুলমাল পক্ষের কার্যক্রম জোরদার করার পাশাপাশি আমাদের প্রত্যেককে বুদ্ধিভিত্তিক কাজ করতে হবে এবং জনকল্যাণমূলক কার্যক্রম সম্প্রসারণ, সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি, সামাজিক সম্প্রীতি রক্ষা ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত