বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
Single Top Banner

গিয়াস উদ্দিন কাদের চৌধুরী এমপির রোগমুক্তি কামনায় কোয়েপড়া জগৎচন্দ্র সেন স্কুলে দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রামের রাউজান উপজেলার কোয়েপড়া জগৎ চন্দ্র সেন কৃষি ও শিল্প উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব ও রাউজানের “মাটি ও মানুষের নেতা” হিসেবে পরিচিত আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী এমপির রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ দোয়া মাহফিলে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি অ্যাডভোকেট এস.এস মফিজ উদ্দিন ইমন সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইউসুফ তালুকদার।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সমাজসেবক রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সজল কান্তি দাশ, সাবেক সাংগঠনিক সম্পাদক রফিক উদ্দিন আহমেদ এবং শুভাশিস চক্রবর্তী।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাকির হোসেনের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিক্ষক সুবেল বড়ুয়া, বেলফুল আক্তার, ছাত্রদল নেতা সৌরভ হোসেন রিমন, আজম তালুকদার, মুন্না তালুকদার ও মোহাম্মদ নাসেরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা।

বক্তারা তাদের বক্তব্যে আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর দীর্ঘ রাজনৈতিক ও সামাজিক অবদানের কথা তুলে ধরে তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন। তারা বলেন, রাউজানের উন্নয়ন ও মানুষের কল্যাণে তাঁর ভূমিকা সবসময় স্মরণীয় হয়ে থাকবে।

অনুষ্ঠানের শেষপর্বে হাফেজ ক্বারী ও খতিব আতাউল বারী বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। এ সময় উপস্থিত সবাই গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর দ্রুত আরোগ্য ও সুস্বাস্থ্য কামনা করেন।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত