চট্টগ্রামের রাউজানে বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী এমপি’র সুস্থতা কামনায় খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রাউজান উপজেলা ও পৌরসভা বিএনপির উদ্যোগে শনিবার (১৬ মে) রাউজান সরকারি কলেজ জামে মসজিদে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মিলাদ ও বিশেষ মোনাজাত পরিচালনা করেন রাউজান সরকারি কলেজ জামে মসজিদের খতিব মাওলানা মো. নুরুল আলম। মোনাজাতে গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর দ্রুত সুস্থতা, দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করা হয়।
দোয়া মাহফিলে বক্তারা বলেন, আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী রাউজানের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি গণতন্ত্র, মানুষের অধিকার ও এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। দলের দুঃসময়ে নেতাকর্মীদের সাহস ও দিকনির্দেশনা দিয়ে তিনি সবসময় পাশে থেকেছেন। তাঁর অসুস্থতায় রাউজানের সর্বস্তরের মানুষ উদ্বিগ্ন।
বক্তারা মহান আল্লাহর দরবারে তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন এবং তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আবারও জনগণের মাঝে ফিরে এসে দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে পারেন সেই দোয়া করেন।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক সদস্য আবু জাফর চৌধুরী, রাউজান উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব নুরুল হুদা চেয়ারম্যান ও ফিরোজ আহমেদ, রাউজান পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মনজুরুল হক মঞ্জু, উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি সাবের সুলতান কাজল, পাহাড়তলী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নুরুল আলম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মোহাম্মদ হারুন উর রশিদ, মাওলানা দিদারুল আলম ওয়াহিদী, পশ্চিম গুজরা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী সরোয়ার খান মনজু, মাওলানা এখলাস, উরকিরচর বিএনপির সভাপতি মুবিনুল হক, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইউছুফ তালুকদার, উত্তর জেলা যুবদলের সাবেক অর্থ সম্পাদক সেলিম উদ্দিন, ফরিদুল ইসলাম, শাহাব উদ্দিন মেম্বার, উত্তর জেলা যুবদলের সহ-যোগাযোগ বিষয়ক সম্পাদক সৈয়দ তৌহিদুল আলম, রাউজান উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব একরাম মিয়া, শহীদ চৌধুরী, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি তছলিম উদ্দিন ইমন, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সেকান্দার মিয়া হিরু ও কাজী বাদশা, এম এনাম হোসেন, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দেলোয়ার খান জয়, রাউজান উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহেদুল ইসলাম, যুবদল নেতা জাবের উদ্দিন জাবেদ, ইয়াকুব বাদশা, মোহাম্মদ হাশেম, শাহজাহান বিন সজিব, মোহাম্মদ জমির উদ্দীন, তহিদ, এসকান্দার, সাইফুল ও রাসেলসহ বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।


