চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে “বুদ্ধ জয়ন্তী উদ্যাপন-২০২৬” উপলক্ষে আয়োজিত বুদ্ধ পূর্ণিমা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন বলেছেন, গৌতম বুদ্ধের শিক্ষা মানবজাতিকে শান্তি, সহনশীলতা ও মানবকল্যাণের পথ দেখায়। বর্তমান বিশ্বে বিদ্বেষ ও বিভেদের পরিবর্তে সম্প্রীতি ও সহমর্মিতার চর্চা বাড়াতে বুদ্ধের আদর্শ অনুসরণ অত্যন্ত জরুরি।
শনিবার সকাল ১১টা ১ মিনিটে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি আরো বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সব ধর্মের মানুষ পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্যের মধ্য দিয়ে বসবাস করে। এই ঐতিহ্যকে সমুন্নত রাখতে সবাইকে একযোগে কাজ করতে হবে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন সবসময় সকল ধর্মীয় ও সামাজিক কার্যক্রমে সমান গুরুত্ব দিয়ে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিচিত্র ধর্মকথিক ধর্মপ্রিয় মহাথেরো, মহামান্য সংঘরাজ, বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভা।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন প্রফেসর ড. জ্ঞানরত্ন মহাথেরো, অধ্যাপক, প্রাচ্যভাষা বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। তিনি বুদ্ধ পূর্ণিমার তাৎপর্য এবং মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় বুদ্ধের শিক্ষার গুরুত্ব তুলে ধরেন।
সভায় সভাপতিত্ব করেন ড. কিসিঞ্জার চাকমা, (উপসচিব) প্রধান শিক্ষা কর্মকর্তা, চট্টগ্রাম সিটি কর্পোরেশন।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবু প্রণয় চাকমা, (সিনিয়র সহকারী সচিব) আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা, চট্টগ্রাম সিটি কর্পোরেশন; ডা. প্রীতি বড়ুয়া, প্রাক্তন সভাপতি, চট্টগ্রাম সিটি কর্পোরেশন বৌদ্ধ পেশাজীবী পরিষদ; নির্বাহী প্রকৌশলী অসীম বড়ুয়া (অবঃ), প্রাক্তন সভাপতি, চট্টগ্রাম সিটি কর্পোরেশন বৌদ্ধ পেশাজীবী পরিষদ; নির্বাহী প্রকৌশলী জয়সেন বড়ুয়া (অবঃ), প্রাক্তন সাধারণ সম্পাদক, চট্টগ্রাম সিটি কর্পোরেশন বৌদ্ধ পেশাজীবী পরিষদ এবং বাবু রুবেল বড়ুয়া, ট্রাস্টি, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, বাংলাদেশ।
অনুষ্ঠানে উদ্বোধনী ভাষণ দেন প্রধান শিক্ষিকা রোমা বড়ুয়া, সভাপতি, চট্টগ্রাম সিটি কর্পোরেশন বৌদ্ধ পেশাজীবী পরিষদ। স্বাগত বক্তব্য রাখেন পরিতোষ বড়ুয়া, সাধারণ সম্পাদক, চট্টগ্রাম সিটি কর্পোরেশন বৌদ্ধ পেশাজীবী পরিষদ।
এছাড়া উদ্যাপন পরিষদের সভাপতির বক্তব্য দেন দীপন কান্তি চৌধুরী এবং সাধারণ সম্পাদক পীযূষ কুমার বড়ুয়া। অনুষ্ঠানে বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয় নেতৃবৃন্দ, পেশাজীবী, শিক্ষাবিদ ও সুধীজন উপস্থিত ছিলেন।


