মঙ্গলবার, ২৬ মে ২০২৬
Single Top Banner

চট্টগ্রামে জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর ক্যাম্পে হামলার ঘটনায় মামলা

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রামের সীতাকুণ্ড জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর ক্যাম্পে হামলা ও একটি নির্মাণাধীন ক্যাম্প এক্সক্যাভেটর দিয়ে গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় মামলা করেছে পুলিশ।

সোমবার (২৫ মে) রাতে সীতাকুণ্ড থানায় ৪৩ জনের নাম উল্লেখ করে পুলিশ মামলাটি দায়ের করা হয়।

সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, ফৌজদারহাট ফাঁড়ির পরিদর্শক সোহেল রানা বাদী হয়ে মামলাটি করেছেন। মামলায় ঘটনাস্থল থেকে আটক করা পাঁচজনসহ ৪৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাত আরও দুই থেকে তিনশ জনকে আসামি করা হয়েছে।

উস্কানি দিয়ে সরকারি সম্পত্তি ক্ষয়ক্ষতি সাধন, পুলিশের কাজে বাধা ও বিষ্ফোরণসহ বিভিন্ন ধারায় মামলাটি করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

এর আগে রবিবার রাত ১টার দিকে সলিমপুরের আলীনগর স্কুলে অবস্থিত যৌথ বাহিনীর একটি ক্যাম্পে সন্ত্রাসীরা অতর্কিতভাবে গুলি বর্ষণ করে। আত্মরক্ষার্থে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও পাল্টা গুলি চালালে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। প্রায় দুই ঘন্টা ধরে চলে গুলাগুলির ঘটনা। গোলাগুলি চালানোর পাশাপাশি নির্মাণাধীণ একটি ক্যাম্প সন্ত্রাসীরা ভেঙে দিয়েছে। এমনকি মূল সড়কের বিভিন্ন স্থানে রাস্তা কেটে চলাচলের অনুপযোগী করা হয়।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত