শুক্রবার, ২৯ মে ২০২৬
Single Top Banner

সারাদেশে সন্দেহজনক হামে আরও ১০ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক :

গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম ও সন্দেহজনক হামে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৯ মে) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা ছিল ৬৭৪ জন। আর গত ১৫ মার্চ থেকে ২৯ মে পর্যন্ত মোট সন্দেহজনক হামরোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৮ হাজার ৫৭৯ জনে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগী শনাক্ত হয়েছেন ৫৮ জন। ১৫ মার্চ থেকে ২৯ মে পর্যন্ত মোট নিশ্চিত হামরোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৮ হাজার ৯৪৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ১৫ মার্চ থেকে ২৯ মে পর্যন্ত সন্দেহজনক হামরোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৪ হাজার ৭৯৮ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৫১ হাজার ৫১১ জন।

গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে মারা গেছেন আট জন। আর ১৫ মার্চ থেকে ২৯ মে পর্যন্ত সন্দেহজনক হামে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৮৫ জনে।
অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে মারা গেছেন দুই জন। ১৫ মার্চ থেকে ২৯ মে পর্যন্ত নিশ্চিত হামে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ৯০ জন।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত