বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

আক্তারুজ্জামান ফ্লাইওভারে সড়ক দূর্ঘটনায় পুলিশ কর্মকর্তা গুরুতর আহত: পিকআপ ও চালক আটক

বিশেষ প্রতিনিধি: নগরীর আক্তারুজ্জামান ফ্লাইওভারে পুলিশ কর্মকর্তা গুরুতর আহত: ঘাতক পিক আপ ও চালক আটক করা হয়েছে।

রাত অনুমান সাড়ে দশ ঘঠিকার দিকে সরকারী দায়িত্ব পালন শেষে বহদ্দারহাট এলাকা থেকে বাসায় ফেরার পথে আক্তারুজ্জামান ফ্লাইওভারের এলজিইডি ভবন সংলগ্ন স্থানে মোটরসাইকেল যোগে পৌঁছলে পিছন থেকে আসা ঢা.মে.ঠ-১১-৫২৯২ নম্বর একইমূখী গাড়ি ধাক্কা দিলে গুরুতরভাবে আহত হন ট্রাফিক উত্তর বিভাগ এ কর্মরত টিএসআই ময়নাল হোসেন।

সাথে সাথে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় তাকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। একই সাথে বর্ণিত গাড়িটি আটক করে চালক ও হেলপারকে সহ গাড়িটি পাঁচলাইশ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানা যায়।

এ রিপোর্ট লেখা পর্যন্ত সিএমপি চট্টগ্রাম এর অত্যন্ত শান্তিপ্রিয় সৎ ও কর্তব্য পরায়ণ সার্জেন্ট হিসেবে খ্যাত টিএসআই ময়নাল হোসেন এর জরুরি চিকিৎসা চলছিলো। এদিকে আটক চালক ও হেলপার এর বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত সিএমপি ট্রাফিক উত্তর বিভাগ এর টিআই প্রশাসন জনাব মহীউদ্দীন খান চমেক হাসপাতালে জরুরী বিভাগে স্ব-শরীরে উপস্থিত ছিলেন এবং উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ যোগাযোগ সমণ্বয় সহ সতর্ক তত্ত্ববধানে নিয়োজিত রয়েছেন বলে জানা গেছে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত