শুক্রবার, ১২ জুন ২০২৬
Single Top Banner

আওয়ামী লীগ ১৪০০ মানুষকে হত্যা করেছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

নিজস্ব প্রতিবেদক :

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ‘ভারতে থাকলেও শেখ হাসিনা পালিয়ে গেছেন। সরকার তাকে নিয়ে আসার জন্য কোনো ব্যবস্থা নিচ্ছে না। একই সঙ্গে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে সরকার নতজানু পররাষ্ট্রনীতি গ্রহণ করেছে।

শুক্রবার (১২ জুন) দুপুরে চট্টগ্রামের সার্কিট হাউসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

নাসিরুদ্দিন পাটোয়ারী বলেন, সীমান্ত দিয়ে প্রায় ৩০ লাখ মানুষ শুধু মুসলিম পরিচয়ের কারণে অবৈধভাবে বাংলাদেশে পাঠানো হচ্ছে। তারা সীমান্তে মানবেতর জীবন যাপন করছে।

তিনি বলেন, একই ধারাবাহিকতায় জিয়াউর রহমানের শাসনামলে যেটা হয়েছিল সীমান্তের ওই পাড় থেকে তখনও চাপ তৈরি করা হয়েছিল। এখন একইভাবে শেখ হাসিনাকে কেন্দ্র করে বাংলাদেশে আওয়ামী লীগকে মাঠে নামানোর চেষ্টা চলছে এবং সীমান্তে উত্তেজনা বিরাজ করছে। তবে সরকার সেখানে নমনীয় ভূমিকা দেখাচ্ছে।

তিনি বলেন, আমরা যদি মাঠে নামি তাহলে সেটাকে মব বলা হয়। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচিত সরকার থাকা সত্ত্বেও পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না। একটি নিষিদ্ধ সংগঠন কিভাবে মাঠে মিছিল করে এ বিষয়ে জবাবদিহি করতে হবে।

নাসিরুদ্দিন পাটোয়ারী বলেন, সরকারের উচিত আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া এবং ভবিষ্যতে তারা যেন কোনো সহিংস সিদ্ধান্ত নিতে না পারে তা নিশ্চিত করা। তারা ১৪০০ মানুষকে হত্যা করেছে, যার বিচার অবশ্যই হওয়া উচিত।

তিনি বলেন, বর্তমান রাষ্ট্রপতি এবং আওয়ামী লীগের অর্থনৈতিক কাঠামো নিয়ে রাজনৈতিক দলগুলোকে সিদ্ধান্ত নিতে হবে। জনগণের অর্থ যারা লুট করেছে তা জনগণের কাছে ফিরিয়ে দিতে হবে।

তিনি দাবি করেন, মিডিয়া সেক্টরেও কিছু ব্যক্তি আওয়ামী লীগের পক্ষ নিয়ে কাজ করছে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

এর আগে, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি এবং দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী শুক্রবার চট্টগ্রামের ষোলশহর ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা সংলগ্ন দায়েম নাজির জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন। নামাজ শেষে তারা মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, আলেম-ওলামা এবং সাধারণ মুসল্লিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।

এ সময় উপস্থিত সবার পক্ষ থেকে তাদের উষ্ণ অভ্যর্থনা ও আন্তরিক শুভেচ্ছা জানানো হয়। ধর্মীয়, সামাজিক ও জাতীয় বিভিন্ন বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলাপচারিতায় অংশ নেন তারা।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত