শুক্রবার, ১৯ জুন ২০২৬
Single Top Banner

ইউসুফ তালুকদারের স্বজনদের কবর জিয়ারত করলেন সিডিএ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইউসুফ তালুকদারের শ্রদ্ধেয় পিতা রজু মিয়া তালুকদার, মমতাময়ী মা লায়লা বেগম এবং বড় ভাই শফি তালুকদারের কবর জিয়ারত করেছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) নবনিযুক্ত চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন।

শুক্রবার (১৯ জুন) জুমার নামাজের পর তিনি কবর জিয়ারত করেন এবং মরহুমদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সরোয়ার উদ্দীন সেলিম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম বাবুল, যুগ্ম আহ্বায়ক ইউসুফ তালুকদার, জসিম উদ্দিন চৌধুরী ও শাওন রকি, পল্লী বিদ্যুৎ সমিতি ফটিকছড়ি জোনের ডিজিএম আবু সায়েম, অ্যাডভোকেট আশরাফ উদ্দীন, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক মাসুদ আলম, রাউজান উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি লিটন মহাজন লিটু, কদলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাফেজ এম এ হাসেম ও সাধারণ সম্পাদক নজরুল ইসলামসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল এবং বিভিন্ন সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

এছাড়াও ফটিকছড়ি ও রাউজান উপজেলার বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেষে মরহুমদের আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন নজরুল ইসলাম, ফজলুল করিম ও ইব্রাহিম। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রবাসী বিএনপির নেতারাও অংশগ্রহণ করেন।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত