শনিবার, ২০ জুন ২০২৬
Single Top Banner

২৪ ঘণ্টায় ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৮৭

হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক

নিজস্ব প্রতিবেদক :

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে রাজধানী ঢাকাতেই মারা গেছে ৬ জন। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে আরও ৮৮৭ জন।

শনিবার (২০ জুন) স্বাস্থ্য অধিদফতরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ২০ জুন সকাল ৮টা পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ৬৭৭ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হওয়া হাম রোগে মারা গেছে ৯৩ শিশু। এছাড়া হামের উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছে আরও ৫৮৪ জন।

এ সময়ে পরীক্ষায় নিশ্চিতভাবে হাম আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ১০ হাজার ৯৪৯ জন। অন্যদিকে হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছে ৯১ হাজার ৭৮৯ জন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি ঢাকা বিভাগে। বিভাগটিতে হাম ও এর উপসর্গে মৃত্যু হয়েছে ৩০৪ জনের এবং আক্রান্ত হয়েছে ৪৯ হাজার ৭৮৩ জন।

ক্রমবর্ধমান সংক্রমণ ও মৃত্যুর ঘটনায় জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা শিশুদের টিকাদান নিশ্চিত করা এবং আক্রান্তদের দ্রুত চিকিৎসার আওতায় আনার ওপর গুরুত্বারোপ করছেন।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত