বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
Single Top Banner

কাল থেকে শুরু হচ্ছে ত্রাণ সহায়তা কর্মসূচি

বন্যার্তদের পাশে ‘সুইট ক্লাব’

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রামের পদুয়ায় বন্যাকবলিত অসহায় মানুষের পাশে দাঁড়াতে মানবিক উদ্যোগ নিয়েছে সুইট ক্লাব প্রিমিয়াম সুইটস অ্যান্ড বেকারি। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আগামীকাল বৃহস্পতিবার (৯ জুলাই) বন্যাদুর্গত মানুষের জন্য ত্রাণ সহায়তা কার্যক্রম শুরু হবে।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, চলমান দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট লাঘবে নিজেদের সামর্থ্য অনুযায়ী প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ করা হবে। মানবিক এই উদ্যোগের মাধ্যমে দুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়াই কর্মসূচির মূল লক্ষ্য।

সুইট ক্লাব কর্তৃপক্ষ সবার কাছে দোয়া ও সহযোগিতা কামনা করে জানিয়েছে, নিরাপদ ও সুষ্ঠুভাবে ত্রাণ কার্যক্রম সম্পন্ন করতে সকলের আন্তরিক সহযোগিতা প্রয়োজন। একই সঙ্গে সমাজের বিত্তবান ও মানবিক মানুষদেরও বন্যার্তদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।

প্রতিষ্ঠানটির কর্মকর্তা ও বিশিষ্ট ব্যবসায়ী সাইফুল ইসলাম জানায়, মানবতার সেবায় নিজেদের অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। একসঙ্গে কাজ করলে দুর্গত মানুষের দুর্ভোগ কিছুটা হলেও লাঘব করা সম্ভব হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

শেষে বন্যাদুর্গত সকল মানুষের জন্য মহান আল্লাহর কাছে দোয়া কামনা করে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়, আল্লাহ তাআলা যেন ক্ষতিগ্রস্তদের হেফাজত করেন, তাদের কষ্ট লাঘব করেন এবং দ্রুত এই দুর্যোগ থেকে মুক্তি দান করেন।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত