চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নে বন্যার্ত ও বানভাসি মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সম্প্রতি পদুয়া ইউনিয়ন ৪নং ওয়ার্ডের কালু সিকদার পাড়া এলাকায় অসহায় ও বন্যাদুর্গত পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
পদুয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আ ক ম হামিদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলার সম্মানীত আমীর আনোয়ারুল আলম চৌধুরী।
খাদ্য সামগ্রী বিতরণকালে প্রধান অতিথি আনোয়ারুল আলম চৌধুরী বলেন জামায়াতে ইসলামী একটি গণমানুষের সংগঠন। যেকোনো প্রাকৃতিক দুর্যোগ ও মানবিক সংকটে জামায়াত সব সময় সাধারণ মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। বন্যার এই কঠিন সময়ে অসহায় বানভাসি মানুষের মুখে হাসি ফোটানো এবং তাদের পাশে থাকা আমাদের ঈমানী ও নৈতিক দায়িত্ব।”
ত্রাণ সামগ্রী বিতরণে আরও উপস্থিত ছিলেন:থানা সেক্রেটারি অধ্যক্ষ আ,ন,ম নোমান, ইউনিয়ন,সেক্রেটারি মাওলানা আব্দুর রহমান,এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা মুহাম্মদ শহীদুল্লাহ,ইউনিয়ন যুব ও ক্রীড়া সম্পাদক মাওলানা জিয়াবুল হক কর্মপরিষদ সদস্য মাওলানা তৈয়ব হোসাইন,মাওলানা মুহাম্মদ জাকারিয়া,জেলা ব্যবসায়ী ফোরাম অর্থ সম্পাদক কাজী জসিম উদ্দিন,পদুয়া ব্যবসায়ী সমিতির সভাপতি বিশিষ্ট সমাজ সেবক নুরুল ইসলাম শিকদার ও মাওলানা এহসান প্রমুখ
বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন উপাদানের প্যাকেট।
উপস্থিত স্থানীয় বানভাসি মানুষ সংকটের এই মুহূর্তে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে এই মানবিক সহায়তা পেয়ে গভীর কৃতজ্ঞতা ও সন্তোষ প্রকাশ করেন।


