জুলাই গণঅভ্যুত্থানে চট্টগ্রামে প্রথম মারা যাওয়া শহিদ ওয়াসিমের স্মৃতিকে স্মরণীয় করে রাখতে এবং তাঁর প্রতি সম্মান জানাতে তাঁর মারা যাওয়ার স্থান চট্টগ্রাম নগরীর ষোলশহর এলাকায় শহিদ ওয়াসিম স্মৃতিস্তম্ভের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এ স্মৃতিস্তম্ভ স্থাপন করবে।
মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বৃহস্পতিবার স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
স্থাপনকালে প্রতিমন্ত্রী বলেন, আজকে জুলাই শহিদ দিবস উপলক্ষে চট্টগ্রামের ১ম শহিদ ওয়াসিম আকরামের স্মৃতি ধরে রাখার জন্য উদ্যোগ নেয়া হয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে আজকে আমি এসেছি এটি স্থাপন করার জন্য। জুলাই অভ্যূত্থানে এদেশের সকল নাগরিক স্বেচ্ছায় অংশগ্রহণ করেছে একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে।
ভিত্তি প্রস্তর স্থাপনকালে শদিদ ওয়াসিমের বাবা বলেন, এ আন্দোলনটি গড়ে উঠেছিল বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার জন্য।
মন্ত্রী বলেন, আগামীতে যাতে কোন বৈষম্য সৃষ্টি হয় সেটার জন্য আমি মন্ত্রণায়ে কাজ করে যাবো এবং এ আন্দোলনে আরো যারা শহিদ হয়েছে তাদের প্রত্যেকের স্মৃতি ধরে রাখার জন্য প্রয়োজনে প্রত্যেক জেলায় স্মৃতিস্তম্ভ স্থাপন করা হবে। আমরা সবাই এ আন্দোলনের স্মৃতিকে ধরে রাখবো।
মোহাম্মদ আবু সুফিয়ান এমপি, ছাত্রদলেরে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির, জেলা প্রশাসনের কর্মকর্তা এবং শহিদ পরিবারের সদস্যগণ এসময় উপস্থিত ছিলেন।


