চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সীড এসোসিয়েশন।
১৮ জুলাই (শনিবার) দুপুর ২.৩০ মিনিটে পদুয়া ১৯ নং সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই ত্রাণ সামগ্রী বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ সীড এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক জসীম উদ্দিন এবং বাংলাদেশ সীড এসোসিয়েশন চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহিদ। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।
ত্রাণ বিতরণকালে কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক জসীম উদ্দিন বলেন, “ভয়াবহ বন্যায় পদুয়া ইউনিয়নের মানুষ চরম কষ্টের মধ্য দিয়ে যাচ্ছেন। সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছি। আমাদের এই ক্ষুদ্র প্রয়াস আশা করি কিছুটা হলেও তাদের কষ্ট লাঘব করবে।
চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহিদ বলেন, বন্যার্তদের সহায়তায় সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। বাংলাদেশ সীড এসোসিয়েশন সবসময় যেকোনো দুর্যোগে সাধারণ মানুষের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।
অনুষ্ঠানে আগত বানভাসি মানুষের হাতে চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় শুকনো ও খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। ত্রাণ পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা বাংলাদেশ সীড এসোসিয়েশনের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।


