সোমবার, ২০ জুলাই ২০২৬
Single Top Banner

লোহাগাড়ায় বন্যা দুর্গতদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রামের লোহাগাড়ায় সাম্প্রতিক বন্যায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত ও পানিবন্দী অসহায় পরিবারের মাঝে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে উপহার সামগ্রী (ত্রাণ) বিতরণ করা হয়েছে।

​আজ (১৯ জুলাই) রবিবার লোহাগাড়া রূপসী কমিউনিটি সেন্টারে বিকাল ৩ ঘটিকায় লোহাগাড়া উপজেলার বন্যা কবলিত বিভিন্ন এলাকায় উপহার সামগ্রী ক্ষতিগ্রস্ত মানুষের হাতে তুলে দেওয়া হয়।

​লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এস এম আবু সাঈদ চৌধুরী টিটু-র সভাপতিত্বে আয়োজিত এই ত্রাণ বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য মোঃ ফৌজুল কবির ফজলু।

​অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এ. জি. এম. মফিজুর রহমান চৌধুরী।
​এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস এম জকরিয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, চট্টগ্রাম দক্ষিণ জেলা শ্রমিক দল,এস, এম সাহাব উদ্দিন, সাবেক সহ- সভাপতি, চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দল, আহমদুর রহমান , সাবেক সহ-সভাপতি চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দল, নজরুল ইসলাম সাবেক আহ্বায়ক, আমিরাবাদ ইউনিয়ন, নুরুল আলম কোম্পানি, লোহাগাড়া উপজেলা বিএনপি নেতা,আরিফ উদ্দিন, সহ- অর্থ সম্পাদক, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদল, আনোয়ার হোসেন, আহ্বায়ক, লোহাগাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দল,এ,কে,এম, রমজানুল কবির জয়, সদস্য সচিব, লোহাগাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দল,হারেজ আহমদ কোম্পানি, লোহাগাড়া উপজেলা বিএনপি নেতা, মোঃ সেলিম, লোহাগাড়া উপজেলা বিএনপি, আব্দুল্লাহ আল নোমান, সাবেক ছাত্রনেতা, লোহাগাড়া উপজেলা ছাত্রদল,

​ত্রাণ বিতরণকালে বক্তারা বলেন, “বিএনপি সবসময় জনগণের দল। দেশের যেকোনো প্রাকৃতিক বিপর্যয় ও দূর্যোগে বিএনপি সাধারণ মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। তারই ধারাবাহিকতায় আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানের নির্দেশে আমরা বন্যা কবলিত অসহায় মানুষের দ্বারে দ্বারে এই উপহার পৌঁছে দিচ্ছি। এই দুর্যোগ কেটে না যাওয়া পর্যন্ত আমাদের এই মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

​অনুষ্ঠানে স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত থেকে ত্রাণ বিতরণে সার্বিক সহযোগিতা প্রদান করেন। তীব্র সংকটের মুখে বিএনপির এই উপহার সামগ্রী পেয়ে বন্যা দুর্গত এলাকার মানুষ গভীর কৃতজ্ঞতা ও সন্তোষ প্রকাশ করেন।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত