শনিবার, ৪ এপ্রিল ২০২৬
Single Top Banner

চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ১২৫ জন করোনা রোগী শনাক্ত

স্টাফ রিপোর্টার: চট্টগ্রামে গত একদিনে (গত ২৪ ঘন্টায়) ৮৮৭ জনের করোনার নমুনা পরীক্ষায় ১২৫ জনের পজিটিভ (নতুন) এসেছে। এর মধ্যে মহানগরের ৮১ জন এবং ভিবিন্ন উপজেলার ৪৪ জন।

চট্টগ্রামে ৫ টি করোনা পরীক্ষার ল্যাব এবং কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে করোনার নমুনা পরীক্ষা শেষে বৃহস্পতিবার (৩০ জুলাই) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এ তথ্য জানান।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ১৪৬টি, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৩৯০টি, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। এতে চবি ল্যাবে ২৯ জন, বিআইটিআইডি ল্যাবে ২১ জন এবং চমেক ল্যাবে ৩৮ জনের শরীরে করোনার সংক্রমণ পাওয়া যায়। চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে এইদিন কোনো নমুনা পরীক্ষা করা হয় নি। অন্যদিকে, বেসরকারি শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৬২টি নমুনা পরীক্ষা করে ১৫ জন এবং ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৯৪টি নমুনা পরীক্ষা করে ২০ জনের করোনা শনাক্ত হয়েছে।

অন্যদিকে কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৭টি নমুনা পরীক্ষা করে ২ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া যায়।

এ নিয়ে চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছালো ১৪ হাজার ৩৩৮ জনে। অদ্যবধি সুস্থ হয়েছেন ৬৪ জন। মৃত্যু বরন করেছেন একজন।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত