বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
Single Top Banner

চকরিয়ায় ‘বন্দুকযুদ্ধে’ ৩ মাদক কারবারি নিহত

বিশেষ প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়ার হারবাং এলাকায় শুক্রবার ভোর রাতে পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ ৩ মাদক কারবারি নিহত হয়েছে। এসময় আহত হয়েছে ৪ পুলিশ সদস্যও।

ঘটনাস্থল থেকে ৫০ হাজার ইয়াবা, দুইটি আগ্নেয়াস্ত্র, ৭ রাউন্ড তাজা গুলি ও ১৫টি গুলির খোসা উদ্ধার করা হয় বলে জানান চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান।

নিহত মাদক ব্যবসায়ীরা সকলেই স্থানীয় বলে জানিয়েছে পুলিশ। নিহতদের মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। আহত পুলিশ সদস্যদের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত