বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
Single Top Banner

আনোয়ারা জয়কালী হাটে সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধনের আরেক নাম

আনোয়ারা প্রতিনিধি: চট্টগ্রামের আনোয়ারা উপজেলা সদরের বুকজুড়ে থাকা জয়কালী হাট (স্থানীয়ভাবে জোয়ালীহাট নামে পরিচিত) ও সংলগ্ন মন্দির এলাকায় ঘুরে দেখা গেছে।

গত ১২ আগষ্ট বুধবার দুপুর থেকেই আসন্ন সনাতন ধর্মাবলম্বীদের পবিত্র মনসা পূজা উপলক্ষে উৎসব মুখর পরিবেশে জমজমাট ছাগল কেনাবেচা’র হাট। পুরো আনোয়ারা শহর ও আশ পাশে ভরে উঠে ছাগলের পালে, একই সাথে গ্রাহকের আমেজ ট্রাফিক জ্যামে আটকে পড়া যাত্রীদের দুর্ভোগ ছাপিয়ে পরিণত হয় উৎসবের আমেজে।

এলাকায় কারো বিরক্তির ছাপ দৃষ্টি গোচর তো হয়ইনি বরং ধর্ম বর্ণ নির্বিশেষে পরিণত হয় উৎসবের আমেজে। এ যেনো সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধনের আরেক নাম। জয়কালী দিঘীর পূর্ব পাড় বেয়ে চলে যাওয়া বরকল রোডের অন্তত: দুই কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হলেও চোখে পড়ে নি কোনো প্রশাসনিক তৎপরতা। সব যেনো ঠিক ঠাক সবারই জানা।

খবর নিয়ে জানা গেছে বরাবরই পরষ্পরের প্রতি সম্মানের সাথে অবস্থান করতে সক্ষম এ এলাকার মানুষের সবচেয়ে বড় গৌরবোজ্জ্বল ইতিহাস অসাম্প্রদায়িক চেতনার। ধর্ম যার যার, উৎসব সবার, এ নীতিতে বিশ্বাসী এ এলাকার মানুষের কাছে ধর্মীয় অনুশাসন মেনে রাষ্ট্রীয় উদার গণতান্ত্রিক ধারাবাহিকতার ক্ষেত্র তৈরি করে বাসযোগ্য বাংলাদেশ এর স্বপ্নচারী হিসেবে সুপরিচিত নাম জনাব আখতারুজ্জামান চৌধুরী বাবু। নির্মিত হউক বাংলার প্রতিটি ঘরে ঘরে জোয়ালী হাট এলাকার মানুষের এ চেতনা।

শান্তিপূর্ণ ও নিবিড় সম্পর্ক নিয়ে অসাম্প্রদায়িক চেতনার ভিত্তিতে প্রগতিশীল শিক্ষায় শিক্ষিত হয়ে উঠুক বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ। অশুড় বিণাসী মাতৃ অবতার এর স্বার্থকতাপূর্ণ দেশণায় প্রতিফলিত হোক মনের পশুত্ব বর্জনের মধ্য দিয়ে। মানবতার বিশুদ্ধাচরণের মধ্যদিয়ে বাসযোগ্য হউক পৃথিবী।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত