বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন ধোনি

ক্রীড়া প্রতিবেদক: সব জল্পনা কল্পনার অবসান হলো। শেষ পর্যন্ত অবসরের সিদ্ধান্ত নিয়েই ফেললেন ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। আজ শনিবার ভারতের স্বাধীনতা দিবসের দিন সামাজিক যোগাযোগমাধ্যমে চার মিনিটের একটি ভিডিও আপলোড করে অবসরের ঘোষণা দেন ভারতের হয়ে দুটি বিশ্বকাপজয়ী এই অধিনায়ক।

ইনস্টাগ্রামে এক পোস্টে ধোনি লিখেছেন, ‘ধন্যবাদ। সারা জীবন যে ভালোবাসা এবং সমর্থন পেয়েছি এর জন্য আপনাদের ধন্যবাদ। সন্ধ্যা ৭টা ২৯ মিনিট থেকে আমাকে অবসরপ্রাপ্ত হিসেবে বিবেচনা করতে পারেন।’

গত বিশ্বকাপের সেমিফাইনালের পর থেকেই ধোনি জাতীয় দলের বাইরে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে হোম-অ্যাওয়ে সিরিজ, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, বাংলাদেশ ও শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দলের বাইরে ছিলেন তিনি। তখনই তাঁর অবসর নিয়ে জল্পনা-কল্পনা শুরু হয়ে যায়।

বেশ কিছুদিন আগে বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েন ধোনি। জাতীয় দলের সাবেক অধিনায়ক যিনি দেশকে দুবার বিশ্বকাপ জয়ের স্বাদ পাইয়ে দিয়েছেন, তিনি বোর্ডের চার ধরনের চুক্তিতে জায়গা পাননি।

২০০৭ সালে টি-টোয়েন্ট বিশ্বকাপ এবং ২০১১ ওয়ানডে বিশ্বকাপের চ্যাম্পিয়ন ভারতীয় দলের অধিনায়ক ছিলেন ধোনি।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত