বোয়ালখালী প্রতিনিধি: বোয়ালখালীতে জাতীয় শোক দিবস উপলক্ষে গোমদণ্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে স্বাস্থ্যবিধি মেনে কার্যক্রমের খন্ডচিত্র আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আজ শনিবার (১৫ আগষ্ট) বিদ্যালয় মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ মইনুল আবেদীন নাজিম এর সভাপতিত্বে, প্রলয় চৌধুরী মুক্তির সঞ্চালনায় সভা অনুষ্ঠিত হয়।
কোরআন তেলওয়াত করেন সহকারী লাইব্রেরিয়ান মাহবুবুর রশীদ, গীতা পাঠ-সুবর্ণ চৌধুরী, ত্রিপিটক পাঠ-বিপুল বড়ুয়া।
এ সময় বক্তব্য রাখেন, সহকারি প্রধান শিক্ষক জনাব এস.এম খসরু পারভেজ, সহকারি শিক্ষক বিষু কুমার বড়ুয়া, প্রজীব বড়ুয়া, শিক্ষার্থী নিলা আকতার ও শিক্ষার্থী সুবর্ণ চৌধুরী প্রমুখ।
সভাশেষে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল পরিচালনা করেন জনাব মাওলানা খোরশিদ আলম।


