বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
Single Top Banner

বীর মুক্তিযোদ্ধা জ্যোতি প্রকাশ বলরাম চৌধুরীর কে “ভিআইপি মর্যাদায়” চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে: পরিচালক চমেক ব্রি জে হুমায়ূন

বিশেষ প্রতিনিধি: বীর মুক্তিযোদ্ধা জ্যোতি প্রকাশ বলরাম চৌধুরীর গুরুতর অসুস্থ খবর পেয়ে তাৎক্ষণিক ছুটে যান “সূর্য সেন টু ডঃ অনুপম সেন” শিরোনাম এ নির্ণীয়মান নিখিল ভারত এর উজ্জল অংশ এক খন্ড ধলঘাট এর উদ্যোক্তা, “বীর মুক্তিযোদ্ধা হাজী খায়ের জাহান মেমোরিয়াল ট্রাস্ট এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ নাজিম উদ্দীন।

তাৎক্ষণিক তিনি পরিচালক, চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতাল, ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ূন কবির এর স্মরণাপন্ন হলে ওয়ার্ড মাষ্টার জনাব কামরুল ইসলাম এর সাথে কথা বলে সর্বাত্মক সহযোগিতা নিশ্চিত এর নির্দেশ দেন।

আদিষ্ট হয়ে তাৎক্ষণিক ভাবে ওয়ার্ড মাষ্টার জনাব কামরুল ইসলাম বীর মুক্তিযোদ্ধা জনাব চৌধুরীর সয্যাপাশে নিয়ে যান এবং রোগীর চলমান পরিস্থিতি সম্পর্কে অবগত করেন জানান যে, স্যার বলেছেন, সর্বোচ্চ অগ্রাধিকার ভিত্তিতে ভিআইপি মর্যাদায় চিকিৎসা নিশ্চিত করা হবে।

এছাড়াও সার্বক্ষণিক নিবিড় পর্যবেক্ষণের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। সিএমএইচ এ স্থানান্তরের বিষয়ে আন্তরিক বিবেচনায় রোগীর পর্যবেক্ষণ এর বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে, সিএমএইচ এর বিষয়টি তাঁর আওতাধীন নয় বলে মন্তব্য করেন তিনি।

এই বীরের আশু রোগ মুক্তি কামনায় ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশ-বিদেশে অবস্থান রত সকলের প্রতি সবিনয়ে আহ্বান জানান তেকোটা গ্রামেরই কৃত পুরুষ প্রয়াত জগদীশ প্রসাদ চৌধুরী’র সন্তান সরিৎ চৌধুরী সাজু।

উল্লেখ্য, তৎকালীন ব্রিটিশ আমলের কলকাতা হাইকোর্টের প্রখ্যাত আইনজীবী জনাব মণীন্দ্র প্রসাদ চৌধুরী ও অসাম্প্রদায়িক চেতনার ও উদার মানসিকতার মশাল খ্যাত, ধলঘাট ইউনিয়ন আওয়ামী লীগের সম্মানিত প্রতিষ্ঠাতা ও বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম সারথী জনাব জগদীশ প্রসাদ চৌধুরী’র কনিষ্ঠ ভ্রাতা এই মহান বীর সেনানী। তৎকালীন তৎ সমুদয় অঞ্চলের অন্যতম সম্ভ্রান্ত ও উচ্চ শিক্ষিত বৌদ্ধ পরিবারের সদস্য হিসেবে জন্ম হলেও অত্যন্ত সাদামাঠা, নির্মোহ ও নিরহঙ্কারী এই বীর সেনানী’র রয়েছে খ্যাতিমান কীর্তণীয়া এবং হৃদয় মোহিনী বংশীবাদক হিসেবে প্রজ্ঞার সাক্ষর রয়েছে।

এ সময় চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সম্পাদক, ৭১’র বাঁশীওয়ালা খ্যাত মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক তেকোটা গ্রামের আলোর মশাল কমরেড আহমদ হোসেন মাষ্টার এর সুযোগ্য সন্তান জনাব নীলুফার জাহান বেবী, বিশিষ্ট সমাজ সেবক, সংগঠক ও শিক্ষানুরাগী, তেকোটা ওয়ার্ড আওয়ামী লীগ সম্পাদক ও ধলঘাট ইউনিয়ন আওয়ামী লীগ নেতা জনাব সরিৎ চৌধুরী সাজু সঙ্গে ছিলেন।

অনতিবিলম্বে হয়তো আর্কাইভ এ স্মৃতিতে পরিণত হতে চলেছেন ইতিমধ্যেই প্রায় বিগত হওয়া এসব বীর সেনানী।

কীর্তি মানের মৃত্যু নেই। তাই বীর মুক্তিযোদ্ধা হাজী খায়ের জাহান মেমোরিয়াল ট্রাস্ট কর্তৃপক্ষ এর গৃহীত পদক্ষেপের মৌল ভিত্তির উল্লেখ করে নাজিম উদ্দীন বলেন, বীর ঘলঘাট এর এক বিন্দু পরিমাণ কৃতিত্ব ও মুছে যেতে দেয়া হবে না। ট্রাষ্ট কর্তৃপক্ষের নির্মিত ওয়েবসাইট www.hajikhairjahanmemorialtrust.com এ হাজার বছর ধরে সংরক্ষণ করে রাখতেই এই ওয়েবসাইট তৈরির মূল উদ্দেশ্য।

একই সাথে “মুক্তিযুদ্ধের চেতনায় সমাজ বিনির্মাণ” এর প্রত্যয়ে নির্মিত হয়েছে www.chetona71news.com (চেতনা৭১নিউজ পোর্টাল)! যা বীর মুক্তিযোদ্ধা ও আগামী প্রজন্মের প্রগতিশীল ধারা অব্যাহত রাখতে অগ্রণী ভূমিকা রাখতে একটি সমুদয় উৎসর্গিত পূর্ণাঙ্গ নিউজ পোর্টাল হিসেবে প্রজন্মের প্রতিনিধিত্ব করবে বলে আশা প্রকাশ করেন।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত