বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
Single Top Banner

চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ১২৮ জন করোনায় আক্রান্ত

স্টাফ রিপোর্টার: চট্টগ্রামে গত একদিনে (গত ২৪ ঘন্টায়) ৮২২ জনের করোনার নমুনা পরীক্ষায় ১২৮ জনের পজিটিভ (নতুন) এসেছে। এর মধ্যে মহানগরের ১০৩ জন এবং ভিবিন্ন উপজেলার ২৫ জন।

চট্টগ্রামে ৫ টি করোনা পরীক্ষার ল্যাব এবং কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে করোনার নমুনা পরীক্ষা শেষে সোমবার (১৭ আগষ্ট) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এ তথ্য জানান।

তিনি বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ১৫০ নমুনা পরীক্ষা করে ২৪ জনের পজিটিভ। মহানগরে ৯ জন, ১৫ জন উপজেলার।

চট্টগ্রাম বিআইটিআইডিতে  টি ২৮০ টি নমুনা পরীক্ষা করা হয়। তৎমধ্যে ৪৬ টি পজিটিভ। নতুন আক্রান্তদের মধ্যে মহানগরীতে ৪৪ জন। বিভিন্ন উপজেলায় ২ টি।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিবেদনে ১৭৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। তৎমধ্যে ২৮ জনের পজিটিভ শনাক্ত হয়। মহানগরের ২২ জন, উপজেলায় ৬ জন।

চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি (CVASU)’তে ৪৬ টি নমুনা পরীক্ষায় ১ টি পজিটিভ। যাদের মধ্যে মহানগরীতে  টি, উপজেলায় ১ টি।

ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ১৫৬ নমুনা পরীক্ষায় ২৯ জনের পজিটিভ রিপোর্ট পাওয়া যায়। মহানগরে ২৮ জন, ভিবিন্ন উপজেলার ১ জন।

অপরদিকে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে ল্যাবে ১২ টি নমুনা পরীক্ষায় কোন পজিটিভ নেই।

এ ছাড়া উপজেলায় বাঁশখালী ১ জন, আনোয়ারা ১ জন, পটিয়া ২ জন, বোয়ালখালী ৩ জন, রাঙ্গুনিয়া ১ জন, রাউজান ৭ জন, ফটিকছড়ি ৬ জন, হাটহাজারী ৩ জন, সীতাকুন্ডে ২ জন।

এ নিয়ে চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছালো ১৫ হাজার ৯৬৫ জনে। এর মধ্যে মহানগরীতে ১১ হাজার ২৮৩ জন, উপজেলায় ৪ হাজার ৬৮২ জন।

অদ্যবধি সুস্থ হয়েছেন ৬৭ জন, উপজেলায় ৬৩ জন, নগরে ৪ জন। মোট সুস্থ ৩ হাজার ৬৪৬ জন। এ নিয়ে চট্টগ্রামে নতুন মৃতের সংখ্যা ১ জন, মোট ২৫৩ জন। মহানগরীতে ১৭৫ জন, বিভিন্ন উপজেলায় ৭৮ জন।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত