বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
Single Top Banner

খানা-খন্দে ভরা চট্টগ্রামের পোর্ট কানেক্টিং রোড

জয়নাল আবদিন নাইমন, স্টাফ রিপোর্টার: চট্টগ্রামের অন্যতম প্রধান দুইটি গুরুত্বপূর্ণ সড়ক হলো আগ্রাবাদ এক্সেস রোড ও পোর্ট কানেক্টিং রোড।

দীর্ঘদিন ধরে ওই সড়ক দুইটিতে বেহাল দশা লেগেই থাকে। এতে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে নগরবাসীকে। সড়ক দুটি মেরামতের কাজ শুরু হলেও ঠিকাদার প্রতিষ্ঠানের অবহেলা আর কাজের ধীরগতির কারণে দুর্ভোগের মাত্রা বেড়েছে কয়েকগুণ।

পোর্ট কানেক্টিং রোডের পুরোটাই ছোট বড় খানাখন্দে ভরা। ফলে প্রতিদিন দুর্ঘটনাসহ নানা ভোগান্তিতে পড়তে হচ্ছে এ সড়কে চলাচলকারী গাড়িচালক ও যাত্রীদের। চট্টগ্রাম নগরবাসীর দুঃখ পোর্ট কানেক্টিং রোডের বেহাল অবস্থার প্রতিদিনই গাড়ি উল্টে দুর্ঘটনায় পতিত ক্ষয়ক্ষতি হচ্ছে যানমালের।

যানজট কমাতে নতুন নির্মিত আউটার রিং রোডের সঙ্গে সাগরিকা রোডের সংযোগ স্থাপনে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের পাশ ঘেঁষে নির্মিয়মান ফ্লাইওভারের কাজ চলছে দ্রুতগতিতে। ফলে বর্ষা মৌসুম চলায় দুর্ভোগের অন্ত নেই।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত