বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

নগরীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ইয়াবাসহ গ্রেপ্তার ৫

আসিফ তালুকদার, স্টাফ রিপোর্টার: নগরীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ৮ হাজার ইয়াবাসহ ৫জনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম।

আজ বুধবার (২৬ আগস্ট) সকালে নগরীর কোতোয়ালী থানার পুরাতন ফিশারিঘাট এলাকায় অভিযান চালিয়ে আড়াই হাজার পিস ইয়াবাসহ আলমগীরকে (৪৫) গ্রেপ্তার করা হয়। অপর এক অভিযানে কোতোয়ালি থানার নজরুল ইসলাম রোড থেকে ১ হাজার ইয়াবাসহ হামিদ হোসাইনকে (১২) গ্রেপ্তার করা হয়।

এছাড়া মঙ্গলবার (২৫ আগস্ট) বাকলিয়া থানাধীন বশরুজ্জামান চত্বর এলাকা থেকে ১ হাজার পিস ইয়াবাসহ ইসমাইলকে (২০), কোতোয়ালী থানার ফিরিঙ্গিবাজার এলাকা হতে আড়াই হাজার পিস ইয়াবাসহ মো আজিজকে (২০) ও বাকলিয়া থানার মেরিনার্স রোড এলাকা হতে ১ হাজার পিস ইয়াবাসহ মো. আলমকে (৪৫) গ্রেপ্তার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রাম মেট্রো উপ অঞ্চলের উপ পরিচালক মোঃ রাশেদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম নগরীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে মোট ৮ হাজার পিস ইয়াবাসহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী সংশ্লিষ্ট থানায় ৫ টি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত