বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

২৪ ঘন্টায় করোনায় মৃত ৫৪, শনাক্ত ২৫১৯

বিশেষ প্রতিনিধি: দেশে করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। গত ২৪ ঘণ্টায় আরও ২ হাজার ৫১৯ জন আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা তিন লাখ ছাড়িয়েছে। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩ লাখ ২ হাজার ১৪৭ জনে।২৪ ঘন্টায় আরও ৫৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৮২ জনে।

বুধবার (২৬ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাভাইরাসবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় ৯১টি পরীক্ষাগারে ১৪ হাজার ৮৩৫টি নমুনা সংগ্রহ হয়। আগের নমুনাসহ মোট ১৫ হাজার ৭০টি নমুনা পরীক্ষা করা হয়। এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১৪ লাখ ৮৫ হাজার ২৬১টিতে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত