বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
Single Top Banner

বোয়ালখালীতে পৃথক অভিযানে গ্রেপ্তার ৪

আরিফ উদ্দিন বোয়ালখালী প্রতিনিধি: বোয়ালখালীতে পৃথক অভিযানে মাদকসহ এক যুবক ও নারী নির্যাতন মামলার ৩ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মাদকসহ গ্রেপ্তার মো. জুয়েল (২৫) পটিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড আলী রজার বাড়ির আবদুল আলমের পুত্র। নারী নির্যাতন মামলায় গ্রেপ্তার তিনজন হলো- পশ্চিম শাকপুরা ১ নম্বর ওয়ার্ড ইদ্রিচ ম্যানেজারের বাড়ি মৃত মনিরুজ্জামানের পুত্র মো. লোকমান (৩০), মো. ওসমান (২৮), মো. ফোরকান (২৪)।

সোমবার রাতে ও মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভোরে পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে ও মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভোরে বোয়ালখালীতে পৃথক দুটি অভিযান চালানো হয়। অভিযানে উপজেলার পূর্ব জ্যৈষ্ঠপুরা গুচ্ছগ্রাম রশিদিয়া এবতেদায়ী মাদ্রাসা এলাকা থেকে মো. জুয়েল (২৫) নামে এক মাদক কারবাররিকে আটক করা হয়েছে। এসময় তার কাছ থেকে ৪০লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।

এছাড়া নারী নির্যাতন মামলার আসামি একই পরিবারের তিনজনকে গ্রেপ্তার করা হয়।

এ ব্যাপারে বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল করিম জানান, ৪০ লিটার চোলাই মদসহ জুয়েল নামে একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। এছাড়া পুলিশ অভিযান চালিয়ে নারী নির্যাতন মামলার আসামি একই পরিবারের তিনজনকে গ্রেপ্তার করে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত