বুধবার, ৮ এপ্রিল ২০২৬
Single Top Banner

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন রেজাউল

জয়নাল আবদিন নাইমন, স্টাফ রিপোর্টার: নগরের পূর্ব শহীদনগর হাজী কামাল উদ্দীন সওদাগরের পুরাতন বাড়ি এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন নগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী এম রেজাউল করিম চৌধুরী।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শনে গিয়ে ক্ষতিগ্রস্থ ১০টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী ও নগদ ৫০ হাজার টাকা বিতরণ করেন তিনি।

ত্রাণ সামগ্রীর মধ্যে ছিলো- ১০ কেজি চাল, ১ কেজি ডাল, মগ, গ্লাসসহ গৃহাস্থালি পণ্য।

রেজাউল করিম বলেন, বর্তমানে করোনা প্রাদুর্ভাবের কারণে অধিকাংশ মানুষ প্রায়ই কর্মহীন অবস্থায় মানবেতর জীবন যাপন করছেন। এরমধ্যে অগ্নিকাণ্ড খুবই দুঃখজনক।

তিনি বলেন, আমি মানুষের জন্য রাজনীতি করি।
মানুষের বিপদে আমি সবসময় পাশে আছি। মানুষের বিপদে আওয়ামী লীগের নেতাকর্মীরা ঘরে বসে থাকতে পারে না।

এ সময় উপস্থিত ছিলেন বায়েজিদ বোস্তামী থানা আওয়ামী লীগের সভাপতি এম খলিলুর রহমান, ফ্লোরিডা আওয়ামী লীগের সভাপতি মুহাম্মদ এমরান, পাঁচলাইশ ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জামাল উদ্দীন, সাধারণ সম্পাদক আবদুস শুক্কুর ফারুকী প্রমুখ।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত