বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

করোনা আক্রান্ত আ ফ ম বাহাউদ্দীন নাছিম

বিশেষ প্রতিনিধি: করোনা আক্রান্ত হয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম। তিনি বর্তমানে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।

বুধবার (১৬ সেপ্টেম্বর) আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেন।

বিপ্লব বড়ুয়া বলেন, বাহাউদ্দিন নাছিমের করোনা পজিটিভ আসার পর তিনি রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন আছেন।

বাহাউদ্দিন নাসিমের ঘনিষ্টরা জানান, মঙ্গলবার বাহাউদ্দিন নাসিম শরীরের জ্বর অনুভব করলে করোনা পরীক্ষা করান। পরীক্ষার ফলাফলে তার পজিটিভ আসে।

বুধবার তিনি রাজধানীর একটি হাসপাতলে ভর্তি হয়েছেন।

এদিকে, করোনা পজিটিভ হয়ে আওয়ামী লীগ নেতা নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী নিজ বাসায় আইসোলেশনে আছেন।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত