মোঃ নাজিম উদ্দীন
“মীরের কাছে বীরের পতন”
কষ্মিণেও শোভনীয় নয়,
রুগ্ন হেন ভাবনা-চিন্তা
স্বীয় অবক্ষয়…!
পিতৃহীনা “গুড্ডু’রা ঐ হাতড়ে
বেড়ায় আত্ম পরিচয়….!
বেলা শেষে লতিফ্যাদের মতন
বেঘোরে ঠিক হয়’ই বোধোদয়,
“মাছের মাথায় পঁচন” বুঝি —!
এমনটারেই কয়, তাই তো
তারা জিন্দা লাশের উচ্ছিষ্টের…
পরিত্যক্ত ডাষ্টবীণেও ঘৃন্য যতো,
হীন মনে খুঁটে খুঁটে সূরমা (!)
কিংবা আতরের খোঁজ লয় … !!


