বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
Single Top Banner

কোতোয়ালিতে দুই হাজার পাঁচশ পিস ইয়াবাসহ দুই যুবক আটক

আসিফ তালুকদার, স্টাফ রিপোর্টার: নগরীর কোতোয়ালি থানার স্টেশন রোড এলাকা থেকে ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০টার সময় অতিরিক্ত পরিচালক(গোয়েন্দা) মোসাদ্দেক হোসেন রেজা মহোদয়ের নির্দেশনায় উপপরিচালক হুমায়ুন কবির খন্দকার এর তত্ত্বাবধানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, চট্টগ্রাম এর একটি টিম দুই হাজার পাঁচশ পিস ইয়াবাসহ কোতোয়ালি থানাধীন স্টেশন রোড এলাকায় আসামী মো. সোহেল মিয়া(২৩) ও আসামী সজীব মাতুব্বর(২১) কে আটক করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে জানান উপপরিচালক হুমায়ুন কবির খন্দকার।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত