বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
Single Top Banner

চট্টগ্রামে ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ৮৬ জন

স্টাফ রিপোর্টার: চট্টগ্রামে গত একদিনে (গত ২৪ ঘন্টায়) ১২৪৮ জনের করোনার নমুনা পরীক্ষায় ৮৬ জনের পজিটিভ (নতুন) এসেছে। এর মধ্যে মহানগরের ৭১ জন এবং ভিবিন্ন উপজেলার ১৫ জন।

চট্টগ্রামে ৮ টি করোনা পরীক্ষার ল্যাব এবং কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে করোনার নমুনা পরীক্ষা শেষে বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এ তথ্য জানান।

তিনি বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ৬১ নমুনা পরীক্ষা করে ৪ জনের পজিটিভ। মহানগরে ৩ জন, ১ জন উপজেলার।

চট্টগ্রাম বিআইটিআইডিতে টি ৬২৪ টি নমুনা পরীক্ষা করা হয়। তৎমধ্যে ৩ টি পজিটিভ। নতুন আক্রান্তদের মধ্যে মহানগরীতে ২ জন। বিভিন্ন উপজেলায় ১ টি।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিবেদনে ২৫০ জনের নমুনা পরীক্ষা করা হয়। তৎমধ্যে ৪০ জনের পজিটিভ শনাক্ত হয়। মহানগরের ৩৬ জন, উপজেলায় ৪ জন।

চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি (CVASU)’তে ৩৯ টি নমুনা পরীক্ষায় ৭ টি পজিটিভ। যাদের মধ্যে মহানগরীতে ৩ টি, উপজেলায় ৪ টি।

ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৫১ নমুনা পরীক্ষায় ৪ জনের পজিটিভ রিপোর্ট পাওয়া যায়। মহানগরে ৪ জন।

শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৮৫ নমুনা পরীক্ষায় ৭ জন পজিটিভ, নগরে ৮ জন।

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৬১ টি নমুনা পরীক্ষায় ১১ জনের পজিটিভ। মহানগরে ১১ জন।

আর টি আর এল চট্টগ্রাম ল্যাবে ৮ নমুনা পরীক্ষায় ৪ জন পজিটিভ। মহানগরে ৪ জন।

অপরদিকে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে ল্যাবে ৬৯ টি নমুনা পরীক্ষায় ৫ জনের পজিটিভ। ৫ জনই উপজেলার।

এ ছাড়া উপজেলায় লোহাগাড়া ১ জন, সাতকানিয়া ১ জন, বাঁশখালী ৩ জন, আনোয়ারা ২ জন, পটিয়া ১ জন, বোয়ালখালী ২ জন, সীতাকুন্ডে ৫ জন।

এ নিয়ে চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছালো ২১ হাজার ৬৪০ জনে। এর মধ্যে মহানগরীতে ১৫ হাজার ৯১৬ জন, উপজেলায় ৫ হাজার ৭২৪ জন। আজকের দিনে কোন মৃত্যু নেই।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত