বুধবার, ৮ এপ্রিল ২০২৬
Single Top Banner

আইপিএলের ফাইনালে চারবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স

ক্রীড়া ডেস্ক: প্রথম স্থানে লিগ শেষ করার পর প্রথম কোয়ালিফায়ারে ‘দিল্লি জয়’ করে ত্রয়োদশ আইপিএলের ফাইনালে পৌঁছল চারবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স। রোহিত শর্মাদের বিরুদ্ধে কোনো লড়াই করতে পারেনি শ্রেয়স আইয়ারের দিল্লি। ভয়ংকর বুমরাহের বোলিংয়ের সামনে অসহায় আত্মসমর্পণ দিল্লি ব্যাটসম্যানদের।

ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা প্রথম কোয়ালিফায়ার ম্যাচে টসে হেরে আমন্ত্রণ পায় ব্যাটিংয়ের। ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা। রবিচন্দ্রন অশ্বিনের বলে রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন অধিনায়ক রোহিত শর্মা। শুরুর ধাক্কা সামলে দলকে এগিয়ে নেন কুইন্টন ডি কক ও সূর্য কুমার যাদব।

কক ৪০ রানে ফিরলেও যাদব করেন ৫১ রান। চার নম্বরে ব্যাট করতে নেমে ঈশান কিষান খেলেন ৩০ বলে ৫০ রানের ঝোড়ো ইনিংস। শেষ দিকে পান্ডিয়ার ১৪ বলে ৩৭ রানের ইনিংসে ৫ উইকেট হারিয়ে বরাবর ২০০ রান তোলে মুম্বাই। দিল্লির হয়ে অশ্বিন নেন ৩ উইকেট আর ১টি উইকেট এনরিচ নর্তজে।

জবাবে ব্যাট করতে নেমে দিল্লির প্রথম তিন ব্যাটসম্যানকে রানের খাতাই খুলতে দেননি ট্রেন্ট বোল্ট আর জসপ্রিত ভুমরাহ। বোল্ট পৃথ্বী শ্ব আর আজিঙ্কা রাহানের উইকেট নেন প্রথম ওভারেই। পরের ওভারে ভুমরাহ ফেরান শিখর ধাওয়ানকে। তিন টপ অর্ডারের বিদায়ে দিল্লি হয়তো ভবিষ্যৎ ফেলেছিল শুরুতেই। অধিনায়ক শ্রেয়াস আইয়ারও ব্যর্থ এদিন। ৮ বলে ১২ রান করে ফেরেন ভুমরার বলে ক্যাচ দিয়ে।

মাঝে দিল্লির ভরসা হয়ে ওঠেন মার্কুস স্টয়নিস আর আক্সার প্যাটেল। স্টোয়নিস রান তুলতে থাকেন দ্রুত। প্যাটেলও ব্যাট চালান সমান তালে। তবে দুর্ভাগ্য দিল্লির, বোল্ড হয়ে স্টোয়নিসকে ফিরতে হয় সেই ভুমরার বলে ৬৫ রান করে। তাতেই শেষ হয়ে যায় দিল্লির জয়ের স্বপ্ন।

শেষে প্যাটেলের ৪২ (৩৩) রান শুধু ব্যাবধানটাই কমিয়েছে হারের। জসপ্রিত ভুমরাহ নেন ৪ উইকেট। কুঁড়ি ওভার শেষে দিল্লি আটকে যায় ৮ উইকেটে ১৪৩ রানে, তাতে ৫৭ রানের জয়ে প্রথম দল হিসেবে ফাইনালে উঠে যায় মুম্বাই ইন্ডিয়ানস।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত