বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
Single Top Banner

সাবেক ছাত্রলীগ নেতা সাইফুল আলম লিমন আটক

স্টাফ রিপোর্টার: কিশোরগ্যাং লিডার হিসেবে আলোচিত ও সাবেক ছাত্রলীগ নেতা সাইফুল আলম লিমনকে নিজেদের হেফাজতে নিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গোয়েন্দা বিভাগ।

শুক্রবার (৬ নভেম্বর) ভোররাতে মেহেদীবাগ এলাকার বাসা থেকে তাকে নিয়ে যায় সিএমপির উত্তর গোয়েন্দা বিভাগ।

লিমনকে লালদীঘি উত্তর গোয়েন্দা বিভাগের কার্যালয়ে রাখা হয়েছে।

লিমনকে হেফাজতে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সিএমপি কমিশনার সালেহ্ মোহাম্মদ তানভীর।

সিএমপি কমিশনার সালেহ্ মোহাম্মদ তানভীর বলেন, রাতে অপারেশন ছিল। বিস্তারিত পরে জানানো হবে।

সাইফুল আলম লিমন ২০১৩ সালে সিআরবির জোড়া খুন মামলার অভিযোগপত্রভুক্ত আসামি। এ মামলায় তিনি জামিনে রয়েছেন বলে জানা গেছে।

লিমনের বড় ভাই খাইরুল আলম ইমন বলেন, রাতে বাসা থেকে ডিবির লোকজন সাইফুল আলম লিমনকে নিয়ে গেছে। তারা কী কারণে নিয়ে যাচ্ছে সে বিষয়ে কিছু বলেনি।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত