জয়নাল আবদিন নাইমন, স্টাফ রিপোর্টার: মাস্ক না পরায় চট্টগ্রামে ৩০ ব্যক্তিকে ৬ ঘণ্টা করে আটকাদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই অভিযানে আরও অন্তত ৭৫ জনকে অর্থদণ্ড করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে নগরীর কোতোয়ালি থানার টেরিবাজার ও চেরাগী পাহাড় এলাকায় এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুক।
ওমর ফারুক বলেন, ‘টেরিবাজার ও চেরাগি পাহাড় এলাকায় আজ (বৃহস্পতিবার) সকাল সাড়ে ১০টা থেকে আমরা অভিযান পরিচালনা করি। এতে ৩০ জন ব্যক্তিকে মাস্ক না পরায় ৬ ঘণ্টার আটকাদেশ দিয়েছি। এছাড়া পথচারী, দোকানি, গণপরিবহনের ড্রাইভার ও সহকারিসহ বিভিন্ন শ্রেণির পেশার ৭৫ জন মানুষকে মোট ১৫ হাজার ৫০০ টাকা জরিমানা করেছি।


