বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
Single Top Banner

বায়েজিদে সুমি আক্তার নামে এক গৃহবধূর লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার: নগরীর বায়েজিদ থানার বার্মা কলোনি এলাকা থেকে সুমি আক্তার (৩০) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছেন পুলিশ।

আজ শনিবার (১২ ডিসেম্বর) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে পুলিশ।

চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল হক ভুঁইয়া বলেন, আজ সকাল ৯টার দিকে এক গৃহবধূকে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বায়েজিদ থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রিটন বলেন, খবর পেয়ে পুলিশ মেডিকেলে গিয়ে লাশ উদ্ধার করে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার স্বামীকে থানায় নিয়ে আসা হয়েছে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত